রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

লাইফস্টাইল

কেন ডান কাত হয়ে ঘুমাবো?

 প্রকাশিত: ১২:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

কেন ডান কাত হয়ে ঘুমাবো?

ঘুম মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শারীরিক বিশ্রাম, মানসিক প্রশান্তি আর নতুন দিনের জন্য প্রস্তুতি—সবকিছুরই সূচনা হয় একটি গভীর ও স্বাস্থ্যকর ঘুম থেকে। কিন্তু শুধু ঘুমালেই হয় না, কীভাবে ঘুমাচ্ছি—তাও খুব গুরুত্বপূর্ণ। ঘুমের ভঙ্গি আমাদের শরীর ও স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। আর এ কারণেই ইসলামী শিক্ষা ও আধুনিক বিজ্ঞান—দু’টিই ডান কাত হয়ে ঘুমানোর বিষয়ে গুরুত্ব দিয়েছে। ডান কাত হয়ে ঘুমানো ইসলামী ও বিজ্ঞান–দুই দিক থেকেই উপকারী হিসেবে বিবেচিত।

ইসলামী দৃষ্টিভঙ্গি:

ডান কাত হয়ে ঘুমানো নবীজী (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নত। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) ডান কাত হয়ে ঘুমাতেন এবং উম্মতকেও তা করতে উৎসাহ দিয়েছেন। (বুখারি, মুসলিম)

আত্মসমর্পণের ভাব:  

মানুষ স্বভাবতই কিছুটা অহংকারী হয়ে থাকে। ডান কাত হয়ে শুয়ে ‘আল্লাহর নামে ঘুমানো’ হলো বিনয় ও আত্মসমর্পণের প্রতীক।

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি:

হৃদয়ের ওপর চাপ কম পড়ে:  

যেহেতু হৃদপিণ্ড বাম পাশে থাকে, বাম কাত হয়ে শুলে হৃদপিণ্ডের ওপর চাপ পড়ে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। ডান কাত হয়ে শুলে তা কম হয়।

পাচনে সহায়তা করে:  

শারীরিক সুস্থতার জন্য হজম প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পাকস্থলির গঠন অনুযায়ী ডান দিকে শুলে হজমে সুবিধা হয় এবং অম্বল কমে।

লিভার ও ফুসফুসের রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে:  

ডান কাত হলে ঘুমালে লিভার ও ফুসফুসের রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে, ফলে শরীরের রক্ত সঞ্চালন ও অক্সিজেন গ্রহণ-প্রক্রিয়া আরও কার্যকর হয়।

ঘুমের মান উন্নত হয়:  

গভীর ঘুম শরীরকে দেয় পরিপূর্ণ প্রশান্তি। তাই প্রতিটি মানুষের গভীর ঘুম প্রয়োজন। ডান কাত হয়ে ঘুমালে স্নায়ু বিশ্রাম পায়, ফলে ঘুম আরও গাঢ় হয়।

ডান কাত হয়ে ঘুমানো যেমন সুন্নত, বিজ্ঞানের দৃষ্টিতেও স্বাস্থ্যসম্মত। তাই প্রতিদিন চেষ্টা করা উচিত ডান কাত হয়ে ঘুমানোর অভ্যাস গড়ে তোলার।