বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

চার রাকাত ফরযে শুধু শেষ রাকাত/বৈঠক পেলে বাকি নামায কীভাবে পড়ব?

 প্রকাশিত: ১৮:২০, ১১ জানুয়ারি ২০২৬

চার রাকাত ফরযে শুধু শেষ রাকাত/বৈঠক পেলে বাকি নামায কীভাবে পড়ব?

প্রশ্ন:জামাতে নামায পড়তে গিয়ে চার রাকাত ফরয নামাযের শেষের এক রাকাত জামাতে পড়েছি। বাকি তিন রাকাত কীভাবে পড়ব? আর যদি শুধু শেষ বৈঠক পেয়ে থাকি তবেই বা কীভাবে বাকি নামায পড়ব?

উত্তর:চার রাকাত বিশিষ্ট নামাযে ইমামের সাথে শুধু এক রাকাত পেলে বাকি তিন রাকাত আদায়ের নিয়ম হল—

ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথম রাকাতে সূরা ফাতেহা পড়বেন এবং এর সাথে সূরা মেলাবেন। এরপর রুকু-সিজদা করে বৈঠক করবেন এবং তাশাহহুদ পড়বেন। অতঃপর দাঁড়িয়ে এ রাকাতেও সূরা ফাতেহা পড়বেন এবং এর সাথে সূরা মেলাবেন। এরপর রুকু-সিজদা করে বৈঠক না করে তৃতীয় রাকাতের (নামাযের শেষ রাকাত) জন্য দাঁড়িয়ে যাবেন। এবং এ রাকাতে শুধু সূরা ফাতেহা পাঠ করবেন; এর সাথে সূরা মেলাবেন না। এরপর স্বাভাবিক নিয়মে নামায শেষ করবেন।

আর যদি আপনি শেষ বৈঠকে এসে জামাতে শরীক হন, অর্থাৎ ইমামের সাথে কোনো রাকাতই না পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ইমামের সালামের পর দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মেই চার রাকাত আদায় করবেন। প্রথম দুই রাকাতে সূরা ফাতেহার সাথে সূরা মেলাবেন এবং দ্বিতীয় রাকাতের পর বৈঠক করবেন। আর শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতেহা পড়বেন এবং শেষ বৈঠক করে যথানিয়মে নামায শেষ করবেন।

* كتاب >الأصل< ১/২১৫ : قلت: فإن سبقه بثلاث ركعات؟ قال: يقرأ في الركعتين الأوليين فيما يقضي بفاتحة الكتاب وسورة في كل ركعة، ويقرأ في الأخيرة بفاتحة الكتاب.

* >خلاصة الفتاوى< ১/১৬৬: فعليه أن يقضي ركعة، ويقرأ فيها بالفاتحة وسورة، ويتشهد؛ لأنه يقضي آخر الصلاة في حق التشهد.

—কিতাবুল আছল ১/২১৪; বাদায়েউস সানায়ে ১/৫৬৭; ফাতহুল কাদীর ১/৩৪০; আদ্দুররুল মুখতার ১/৫৯২

মাসিক আলকাউসার