বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

বাসি মিষ্টি বিক্রির ক্ষতিপূরণ দাবি করা যাবে কি?

 প্রকাশিত: ১৮:৫৯, ৭ জানুয়ারি ২০২৬

বাসি মিষ্টি বিক্রির ক্ষতিপূরণ দাবি করা যাবে কি?

প্রশ্ন:আমি দোকান থেকে এক কেজি মিষ্টি কিনেছি। বাসায় আনার পর দেখলাম সেগুলো বাসি। স্বাদও পরিবর্তন হয়ে গেছে। তবে একেবারে খাওয়ার অযোগ্য ছিল না। সেখান থেকে আমরা কয়েকটা খেয়েছি। আর বাকিগুলো কাজের বুয়াকে দিয়ে দিয়েছি। প্রশ্ন হল, এক্ষেত্রে কি বিক্রেতা থেকে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ আছে?

উত্তর:না, প্রশ্নোক্ত ক্ষেত্রে মিষ্টিগুলো বাসি এবং স্বাদ পরিবর্তনের বিষয়টি জানা সত্ত্বেও যেহেতু আপনারা তা খেয়েছেন এবং অন্যকেও দিয়েছেন, তাই এখন আর বিক্রেতা থেকে এর ক্ষতিপূরণ দাবি করার সুযোগ নেই। মিষ্টিগুলো ফেরত দিতে চাইলে বাসি হয়ে গেছে বোঝার পর তা না খেয়ে ফেরত দেওয়ার সুযোগ ছিল। যেহেতু তা করা হয়নি, তাই বিক্রেতা থেকে এর ক্ষতিপূরণ নেওয়ার অধিকার বাতিল হয়ে গেছে।

* >البحر الرائق< ৬/৫৫ : ولا بد أيضا من أن لا يتناول منه شيئا بعد العلم بعيبه؛ لأنه لو كسره فذاقه ثم تناول منه شيئا، لم يرجع بنقصانه.

–কিতাবুল আছল ২/৪৯১; বাদায়েউস সানায়ে ৪/৫৭০; তাবয়ীনুল হাকায়েক ৪/৩৪৭; ফাতহুল কাদীর ৬/১৮; রদ্দুল মুহতার ৫/২৫

মাসিক আলকাউসার