বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

আন্তর্জাতিক

ইরান ও ইরাকের আকাশসীমা এড়িয়ে চলবে জার্মানির শীর্ষ বিমান সংস্থা

 প্রকাশিত: ১৫:৩৭, ১৫ জানুয়ারি ২০২৬

ইরান ও ইরাকের আকাশসীমা এড়িয়ে চলবে জার্মানির শীর্ষ বিমান সংস্থা

যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী হুমকির প্রেক্ষাপটে জার্মানির শীর্ষ বিমান সংস্থা লুফথানসা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ ইরান ও ইরাকের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার এক বিবৃতিতে লুফথানসা জানায়, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে’ তারা সংশ্লিষ্ট আকাশ সীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

লুফথানসা গ্রুপের আওতাভুক্ত অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স, ডিসকভার, ইউরোউইংস, সুইস ও আইটিএ এয়ারওয়েজও এ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত।

বিবৃতিতে আরও বলা হয়, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ইসরায়েল ও জর্ডানগামী ফ্লাইটগুলো কেবল দিনের বেলায় পরিচালিত হবে এবং ক্রু সদস্যদের ওভারনাইট স্টে থাকবে না।

এছাড়া, কিছু ফ্লাইট বাতিলও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে জার্মান কর্তৃপক্ষের নিরাপত্তা সংক্রান্ত সুপারিশ জানতে এএফপি যোগাযোগ করলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার বিষয়ে অস্পষ্ট অবস্থান নেন এবং বলেন, ওয়াশিংটন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একাধিকবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। 

এই আন্দোলন ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে।