শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

স্বাস্থ্য

স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয় দরকার : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী

 প্রকাশিত: ১৯:১১, ২৯ জুন ২০২৪

স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয় দরকার : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, ‘সরকারি হাসপাতালগুলোর উদ্দেশ্য হচ্ছে সেবা দেয়া। সকল সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সবকিছুই বিনামূল্যে হবে। আমার মনে হয় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয়ের দরকার আছে। কারণ, আমরা যদি একই লক্ষ্য নিয়ে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে কাজ করি তাহলে ফলাফল ভালো হয় না।’

স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার অনলাইনে (ভার্চুয়ালি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সেবা’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি এসএসকে’র সাথে সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে সেবা দেন। এ ক্ষেত্রে আপনারা যদি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের সাথে সমন্বয় করে কার কি প্রয়োজন এটার ভিত্তিতে কাজ করেন, সেটা অধিকতর ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস।’ 

স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ৭টি থানা/উপজেলায় এসএসকে সেবা ভার্চুয়ালি উদ্বোধন করেন। 

স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবার বিনামূল্যে ১শ’ ১০টি রোগের চিকিৎসা পাবে। এর পাশাপাশি এ কর্মসূচিতে সামাজিক বিমার আওতায় আর্থিক সুবিধারও ব্যবস্থা রয়েছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, ইনডোর বিভাগ, আউটডোর বিভাগ, এনসিডিসি কর্নারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের ডাক্তার, রোগীদের সাথে চিকিৎসা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেল'স ভাইপারের এন্টিভেনম সংরক্ষণ বিষয়ে খোঁজ নেন। স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে, প্রসবপূর্ব ও পরবর্তী পরিচর্যা ও নবজাতকের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজ নেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা বিভাগের স্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।