সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

আন্তর্জাতিক

তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

 প্রকাশিত: ১৬:০৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে দেওয়ার পরও তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী। 

দেশটির  সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসলামী প্রজাতন্ত্রের ওপর যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত মাসে সরকার বিরোধী বিক্ষোভে ইরানি কর্তৃপক্ষের প্রাণঘাতী দমন-পীড়নের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল রোববার সাম্প্রতিক বিক্ষোভগুলোকে একটি ‘অভ্যুত্থান’-এর সঙ্গে তুলনা করেন এবং সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হামলা হলে, তা ব্যাপক সংঘাতের সূচনা করবে।

তিনি আরও বলেন, ‘আমেরিকানদের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে, তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।’ 

একই সঙ্গে তিনি ইরানিদের উদ্দেশে বলেন, ট্রাম্পের বক্তব্যে তাদের ‘ভয় পাওয়ার কোনো কারণ নেই’।

খামেনি আরও বলেন, ‘তারা (দাঙ্গাকারীরা) পুলিশ, সরকারি কেন্দ্র, আইআরজিসি কেন্দ্র, ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে এবং কোরআন পুড়িয়েছে। এটি ছিল একটি অভ্যুত্থানের মতো।’ 

তিনি বলেন, ‘সেই অভ্যুত্থান দমন করা হয়েছে।’

ইরানি নেতার সতর্কবার্তা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প রোববার সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই তিনি এমনটাই বলবেন।’

তিনি আরও বলেন, ‘আশা করি, আমরা একটি চুক্তিতে পৌঁছাব। যদি চুক্তি না হয়, তাহলে দেখা যাবে কী হয়।’ 

ইরানে আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়ের প্রতি অসন্তোষ থেকে সূচনা হওয়া বিক্ষোভ দ্রুত একটি ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। 

এই বিক্ষোভকে দেশটির নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতে সৃষ্ট ‘দাঙ্গা’ বলে অভিহিত করেছেন।

ইরানি কর্তৃপক্ষ আটক ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানিকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে বলে গতকাল রোববার তার আইনজীবী জানান। 

এর আগে ওয়াশিংটন সতর্ক করে বলেছিল, তারা মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছেন এবং কোনো সরকার বিরোধী বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে হামলার হুমকি দিয়েছিল।

ইরানি কর্তৃপক্ষ জানায়, ইরানের বিচার বিভাগ, ইরানের ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে এরফান সোলতানিকে গত জানুয়ারিতে গ্রেফতার করা হয়।

ওয়াশিংটন সতর্ক করে দিয়েছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদিও তেহরান বলেছে যে তাকে কখনও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগে মৃত্যুদণ্ড প্রযোজ্য নয়।