শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

জাতীয়

বন্যাকবলিত মোজাম্বিকে মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ

 আপডেট: ২২:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

বন্যাকবলিত মোজাম্বিকে মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ

দীর্ঘস্থায়ী ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মোজাম্বিকের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ মানবিক সহায়তা প্রদান করেছে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি বুধবার মোজাম্বিকের রাজধানী মাপুতোর পররাষ্ট্র মন্ত্রী মানুয়েলা দোস সান্তোস লুকাসের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় মুদ্রায় ১০ লাখ টাকা সমপরিমাণ অর্থের একটি চেক হস্তান্তর করেন। 

এ তথ্য আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোজাম্বিক আন্তর্জাতিক মানবিক সহায়তা চেয়েছিল, কারণ এক মাসব্যাপী ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ফসল, জীবিকা ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং এতে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সংকট তৈরি হয়েছে।

বৈঠকে হাইকমিশনার শফি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন এবং দুর্যোগজনিত দুর্ভোগ থেকে দ্রুত উত্তরণের কামনা করেন।

তিনি বলেন, এই সহায়তা বাংলাদেশের পক্ষ থেকে মোজাম্বিকের প্রতি সমর্থন ও বন্ধুত্বের প্রতীক।

মোজাম্বিকে বাংলাদেশের সম্মানসূচক কনসাল জেনারেল ইউসুফ মিরালি চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।