শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

শিক্ষা

কুমিল্লায় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 প্রকাশিত: ১৪:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লায় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা  মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় র‌্যালিটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে প্রেসক্লাবসহ নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিন করে।

র‌্যালির আগে এক সভায়  বক্তব্যে ইসলামী ছাত্র শিবিরের মহানগরীর সভাপতি হাসান আহমেদ বলেন, "আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এদেশে মাথাচাড়া দিতে পারবে না, এদেশে ছাত্র শিবিরের একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। জুলাই বিপ্লব ছাত্র শিবিরের রক্তের বিনিময়ে এসেছে। বর্তমান প্রজন্ম জানে কীভাবে স্বৈরাচারী সরকার পতন করতে হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর সেক্রেটারী ও সাবেক মহানগর শিবির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর শিবির সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েতসহ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির বলেন,ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংগঠনিক যাত্রা শুরু করে। নতুন বাংলাদেশে আদর্শ সমাজ বিনির্মাণে  ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। শত শত শহীদের রক্তের বিনিময়ে গড়া ইসলামী ছাত্র শিবির সংগঠনটি আগামীর বাংলাদেশ বির্নিমানে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।