শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

আন্তর্জাতিক

১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া

 প্রকাশিত: ১৪:০৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া

যুক্তরাষ্ট্র ও বলিভিয়া প্রায় দুই দশক পর আবারও রাষ্ট্রদূত নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। দুই দেশ সমন্বিতভাবে যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া সম্পন্ন করবে।

বৃহস্পতিবার বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফের্নান্দো আরামায়ো এএফপিকে এ তথ্য জানিয়েছেন।২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ইভো মোরালেস যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলিভিয়া থেকে বহিষ্কার করার পর থেকে কোনো দেশেই রাষ্ট্রদূত নেই। 

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগ ছিল, বামপন্থী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন তিনি। 

এর জবাবে হোয়াইট হাউসও বলিভিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

লা পাজ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।ওয়াশিংটনে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর আরামায়ো এএফপিকে বলেন, ‘রাষ্ট্রদূত পুনর্বহালের বিষয়টিকে আমরা আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘কাজটি যত দ্রুত সম্ভব চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।’

নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট রোদ্রিগো পাজের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়।

এর আগে ইভো মোরালেস ও লুইস আরসে নেতৃত্বাধীন বামপন্থী সরকারগুলো প্রায় দুই দশক ধরে দেশ পরিচালনা করে। সে সময় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বলিভিয়ার দূরত্ব বাড়ে।