বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

শিক্ষা

ঢাবির টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ পরিদর্শন করলেন দুই জাপানি

 প্রকাশিত: ১৫:৪২, ১৫ জানুয়ারি ২০২৬

ঢাবির টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ পরিদর্শন করলেন দুই জাপানি

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের দুইজন জ্যেষ্ঠ অধ্যাপক গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকারী শিক্ষাবিদরা হলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল এডুকেশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইউজিন ইয়াগুচি এবং ইনফরমেশন স্টাডিজ গ্র্যাজুয়েট স্কুলের মিডিয়া ও জার্নালিজম স্টাডিজের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. কাওরি হায়াশি।

পরিদর্শনের অংশ হিসেবে অধ্যাপক ড. হায়াশি ‘ডিজিটাল যুগে ভুয়া সংবাদের উত্থান: জাপানের প্রেক্ষাপট’  শীর্ষক একটি বক্তৃতা প্রদান করেন।

বক্তৃতায় তিনি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি জাপানের গণমাধ্যম পরিবেশ থেকে নেওয়া অভিজ্ঞতার আলোকে বিষয়টি ব্যাখ্যা এবং একই সঙ্গে এটিকে বৈশ্বিক প্রেক্ষাপটে উপস্থাপন করেন।

টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম বলেন, বর্তমান বিশ্বে ভুয়া তথ্যের দ্রুত বিস্তার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, এই বক্তৃতা শিক্ষার্থীদের ভুয়া খবরকে একটি বৈশ্বিক গণমাধ্যম সংকট হিসেবে জাপানি দৃষ্টিকোণ থেকে নিবিড়ভাবে অনুধাবন করাতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে তুলনামূলক বিশ্লেষণে উদ্বুদ্ধ করেছে।

বক্তৃতার আগে সফররত অধ্যাপকরা বিভাগের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভবিষ্যতে যৌথ গবেষণা উদ্যোগ, একাডেমিক বিনিময় কর্মসূচি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।