মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

ইসলাম

ঈদুল ফিতরের কতদিন পর শাওয়ালের রোজা রাখতে হবে?

 প্রকাশিত: ২০:৫৯, ২৩ মার্চ ২০২৬

ঈদুল ফিতরের কতদিন পর শাওয়ালের রোজা রাখতে হবে?

রমজান বিদায় নিয়ে শুরু হয়েছে আরবি দশম মাস শাওয়াল। রমজানে পুরো মাসব্যাপী রোজা রাখার পর এ মাসে ছয়টি রোজা রাখার কথা এসেছে হাদিসে। অনেকেই এটিকে ‘সাক্ষী রোজা’ হিসেবে অবহিত করে থাকেন। তবে শাওয়ালের ছয় রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়।

হাদিসে এসেছে- আবু আয়্যুব আনসারী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম (রোজা) পালন করলো, তারপর শাওয়াল মাসে ছয় দিনকে তার অনুগামী করলো (অর্থাৎ, ৬টি সিয়াম পালন করলো), সে যেন সারা বছর রোজা রাখলো। (সহিহ মুসলিম, হাদিস: ২৬২৯, সুনান আত তিরমিজি, হাদিস: ৭৫৯)

এ ক্ষেত্রে শাওয়ালের এই রোজা ঈদের পর কবে থেকে রাখতে হয়, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। যদিও হাদিসে এ বিষয়ে নির্দিষ্ট করে কোনোকিছু উল্লেখ নেই। তবে আলেমদের মতে, ঈদের পর থেকে পুরো শাওয়াল মাসের যেকোনো সময়ে এই ছয় রোজা রাখা যাবে।

বিখ্যাত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ’র মতো আলেমরাও এ বিষয়ে বিভিন্ন সময়ে ব্যাখ্যা দিয়েছেন। আর শাওয়াল মাসের নফল ৬ রোজা রাখার ক্ষেত্রে একটানা রোজাগুলো রাখতে হবে এমন শর্তও নেই। যে কেউ সুবিধাজনক দিনে এই ছয়টি রোজা রাখতে পারবেন। তবে শর্ত হলো- শাওয়াল মাসের মধ্যেই এই ছয়টি রোজা রাখতে হবে।