বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

ধর্মীয় আলোচক মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

 প্রকাশিত: ১৪:৫৪, ৪ মার্চ ২০২৬

ধর্মীয় আলোচক মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

দেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক ও আলেম পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর ইন্তেকাল হয়।

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মাওলানা মীর মনিরুদ্দীন (রহ.) ছিলেন ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীন (রহ.)-এর খলিফা । নিজ গ্রামের নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। তিনি নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে ১৯৬৭ সালে ফাজিল পাশ করেন। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল পাশ করেন। 

মাওলানা যুক্তিবাদী সুললিত কণ্ঠ ও যুক্তিপূর্ণ আলোচনার জন্য ওয়ায়েজ হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং সারা দেশে দ্বিন প্রচারে অবদান রাখেন। বাংলাদেশ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ধর্মীয় আলোচক হিসেবে আমন্ত্রিত হয়েছেন। 

মাওলানা যুক্তিবাদী এক ধর্মীয় লেখকও ছিলেন। তাঁর কয়েক গ্রন্থ হলো ১. ইসলামে নারীর মর্যাদা, ২. ধর্ম ও ইবাদত, ৩. মুক্তির সহজ পথ, ৪. রাসুলে খোদা (সা.), ৫. মক্কায় রাসুল (সা.), ৬. মদিনায় রাসুল (সা.) ইত্যাদি।