রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গঠনমূলক’ আলোচনা কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী নির্বাচনি সহিংসতা: জানুয়ারিতে ৪ জনের মৃত্যু, আহত ৫০৯ বিএনপি ছাড়া দেশ সঠিকভাবে পরিচালনা করার মতো দল নেই: তারেক রহমান সংঘর্ষে নিহত নেতা: জামায়াত আমির শেরপুর যাচ্ছেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত কমেছে স্বর্ণের দাম আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

শিক্ষা

ইআবি’র ফাজিল পাস পরীক্ষার ফল প্রকাশ: পাশের হার ৯৩.৬৩ শতাংশ

 প্রকাশিত: ১৮:২৭, ৩০ জানুয়ারি ২০২৬

ইআবি’র ফাজিল পাস পরীক্ষার ফল প্রকাশ: পাশের হার ৯৩.৬৩ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে তিন বছর মেয়াদী ফাজিল (পাস) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে মোট ৯৩.৬৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস-চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়া আমাদের দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমূখী শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, মাদরাসা পরিদর্শক মো. গিয়াস উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর তিন বর্ষে মোট এক লাখ ১৯ হাজার ৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে এক লাখ ১১ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। ফলাফল স্থগিত রয়েছে ৩০৯ জন শিক্ষার্থীর। পাসের হার প্রথম বর্ষে ৮৮ দশমিক ৮৪ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৬ দশমিক ৪২ শতাংশ ও তৃতীয় বর্ষে ৯৭ দশমিক ৭১ শতাংশ।

২০২৫ সালের  ২৫ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর  পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আগামী রোববার থেকে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে। 

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, যে সকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে, তাদেরকে আবেদন করতে হবে না। পরবর্তী ৪৫ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে