শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

শিশু

কুমিল্লার বাসচাপায় নারী ও শিশুর মৃত্যু

 প্রকাশিত: ১৯:৫২, ৩১ জানুয়ারি ২০২৬

কুমিল্লার বাসচাপায় নারী ও শিশুর মৃত্যু

জেলার চান্দিনা উপজেলায় আজ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে দু’জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। 

আজ শনিবার সকালে জেলার দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমানায় ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া সার্ভিস’ নামের একটি লোকাল বাস থেকে একজন নারী (বয়স আনুমানিক ৩২ বছর) যাত্রী একটি শিশুকে (বয়স আনুমানিক ৫ বছর) কোলে নিয়ে নামছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আহত শিশুটিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে নীলাচল পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট টিম কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।