রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গঠনমূলক’ আলোচনা কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী নির্বাচনি সহিংসতা: জানুয়ারিতে ৪ জনের মৃত্যু, আহত ৫০৯ বিএনপি ছাড়া দেশ সঠিকভাবে পরিচালনা করার মতো দল নেই: তারেক রহমান সংঘর্ষে নিহত নেতা: জামায়াত আমির শেরপুর যাচ্ছেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত কমেছে স্বর্ণের দাম আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

শিক্ষা

এসএসসি ও দাখিল ভোকেশনাল সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আবেদন

 আপডেট: ১৮:২১, ৩০ জানুয়ারি ২০২৬

এসএসসি ও দাখিল ভোকেশনাল সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আবেদন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

আজ বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (www.bteb.gov.bd) প্রবেশ করে ‘ইনস্টিটিউট কর্ণার’-এ লগইন করতে হবে। এরপর ‘বোর্ড চেইঞ্জ’ মেন্যুতে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ১৫০ (একশত পঞ্চাশ) টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফি জমা দিতে হবে। আবেদন শেষে আগামী ৯ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে ফি জমা দিতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে গত ২৭ জানুয়ারি প্রকাশিত এই সংক্রান্ত পূর্বের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে এবং নতুন এই সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।