রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী নির্বাচনি সহিংসতা: জানুয়ারিতে ৪ জনের মৃত্যু, আহত ৫০৯ বিএনপি ছাড়া দেশ সঠিকভাবে পরিচালনা করার মতো দল নেই: তারেক রহমান সংঘর্ষে নিহত নেতা: জামায়াত আমির শেরপুর যাচ্ছেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত কমেছে স্বর্ণের দাম আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

শিক্ষা

কারিগরির এইচএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের ডুপ্লিকেট রেজিস্ট্রেশন

 প্রকাশিত: ১৫:২৯, ২৯ জানুয়ারি ২০২৬

কারিগরির এইচএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের ডুপ্লিকেট রেজিস্ট্রেশন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের ভর্তিকৃত শিক্ষার্থীদের ডুপ্লিকেটজনিত রেজিস্ট্রেশন জটিলতা নিরসনে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থীর পূর্ববর্তী বছরে ডুপ্লিকেট বা একাধিক ভর্তি রয়েছে, তাদের মূল রেজিস্ট্রেশন কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তা বাতিল করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর বর্তমান ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে এ বিষয়ে আর কোনো সুযোগ দেয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়া, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থীর ডুপ্লিকেট ভর্তি সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের মূল নম্বরপত্র প্রদর্শনপূর্বক আগামীকালের মধ্যে বোর্ডের নির্ধারিত শাখায় আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বোর্ডের ২নং ভবনের ৫ম তলায় রেজিস্ট্রেশন শাখায় যোগাযোগ করতে হবে। আর বোর্ডের ২নং ভবনের ৬০৩ নম্বর কক্ষে কারিকুলাম বিশেষজ্ঞের (বিএমটি) নিকট আবেদন জমা দিতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।