রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গঠনমূলক’ আলোচনা কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী নির্বাচনি সহিংসতা: জানুয়ারিতে ৪ জনের মৃত্যু, আহত ৫০৯ বিএনপি ছাড়া দেশ সঠিকভাবে পরিচালনা করার মতো দল নেই: তারেক রহমান সংঘর্ষে নিহত নেতা: জামায়াত আমির শেরপুর যাচ্ছেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত কমেছে স্বর্ণের দাম আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

শিক্ষা

এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

 আপডেট: ১৫:২৬, ২৯ জানুয়ারি ২০২৬

এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি আজ বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.bteb.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।

এতে বলা হয়, ওয়েবসাইটের ‘চলমান ফলাফল (এসএসসি পর্যায়)’ লিঙ্কে ক্লিক করে প্রতিষ্ঠানের ফলাফল পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবসাইট থেকে জিপিএ এবং বিষয়ভিত্তিক লেটার গ্রেডসহ বিস্তারিত ফলাফল দেখতে পারবে।

এতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার ভুল-ত্রুটি থাকলে বা সংশোধনের প্রয়োজন হলে পরীক্ষার্থীদের আগামী ৮ ফেব্রুয়ারিক মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল শাখায় আবেদন জমা দিতে হবে।

বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ফলাফল সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।