বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৬ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ঢাকায় ‘ফ্ল্যাট দুর্নীতি’: ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে পরোয়ানা টাকা আত্মসাৎ: বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের ভোট: মন্ত্রী ফখরুল মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী নতুন সরকারের প্রথম দিন সূচক হারাল পুঁজিবাজার জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

আন্তর্জাতিক

মিয়ানমারে বিদ্রোহী গ্রুপের সঙ্গে সংঘর্ষে জান্তার ৯০ সেনা নিহত

 প্রকাশিত: ০৮:৫২, ১৪ অক্টোবর ২০২১

মিয়ানমারে বিদ্রোহী গ্রুপের সঙ্গে সংঘর্ষে জান্তার ৯০ সেনা নিহত

 মিয়ানমারে জান্তার সঙ্গে কয়েকটি বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষের ফলে  কমপক্ষে ৯০ জন জান্তা সেনা নিহত হয়েছেন। এ ঘটনা স্যাগাইন ও মাগে অঞ্চল এবং কায়াহ প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি এ তথ্য জানিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, স্যাগাইনের প্যালে শহরে মিয়ানমারের প্রবাসী সরকারের বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যদের হামলায় ছয়জন জান্তা সেনা নিহত হয়েছেন। প্যালেতে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িতে পিডিএফের হামলায় ১২ জন জান্তা পুলিশ নিহত হয়েছেন।
এদিকে স্যাগাইনেই একটি পুলিশ স্টেশনে সিভিলিয়ান ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াং (সিডিএসওএম) সদস্যদের হামলায় ১৫ জন জান্তা সেনা নিহত হয়েছেন। এছাড়া সিডিএসওএম দাবি করেছে, পৃথক ঘটনায় জান্তা বাহিনীর দুটি সামরিক যানে হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। মাগে অঞ্চলে ইয়াও ডিফেন্স ফোর্সের (ওয়াইডিএফ) সঙ্গে ১১ ঘণ্টার লড়াইয়ে ২০ জন জান্তা সেনা নিহত হয়েছেন।

 অন্যথায় , গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে মারাত্মক সংঘাত দেখা দিয়েছে। এতে এ পর্যন্ত কমপক্ষে এক হাজার ১৬৭ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দেশটিতে গ্রেফতার হয়েছেন সাংবাদিক, শিল্পীসহ ৭ হাজার ২১৯ জনের বেশি মানুষ।

অনলাইন নিউজ পোর্টাল