শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৩ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

খেলা

নেপালকে হারালো বাংলাদেশ

 প্রকাশিত: ২২:২২, ১৩ নভেম্বর ২০২০

নেপালকে হারালো বাংলাদেশ

আন্তর্জাতিক ফুটবল খেলায়  দীর্ঘ পাঁচ বছর পর নেপালের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ জয়টি ছিল ২০১৫ সালের ডিসেম্বরে। ওই হারটিও ছিল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে।


শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারালো বাংলাদেশ। এ জয়ে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সিরিজে হিমালয়ের দেশকে হারিয়ে এগিয়ে গেলো লাল সবুজের প্রতিনিধিরা।


বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে ফুটবল গড়ালো দীর্ঘ আট মাস পর। কিক অফের শুরু থেকে কিছুটা ধীরস্থির নীতিতে খেলতে থাকে দু’দল। কিন্তু, সময় গড়াতেই মাঝ মাঠের দখল নিয়ে নেয় জেমি বাহিনী। দুই উইং ব্যবহার করে একের পর এক আক্রমণ করে সাদ-মানিকরা। এর মাঝে দশম মিনিটে আনন্দে ভাসে স্বাগতিক সমর্থকরা। কাউন্টার অ্যাটাকে সাদের অ্যাসিস্ট থেকে স্কোর করেন নাবিব নেওয়াজ জীবন। এক শূন্য গোলে এগিয়ে যায় বাংলাদেশ।


বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় অতিথি দল। কিন্তু, জেমির কৌশলের সামনে মাত খেয়ে যায় মাহারজন। প্রাণপণ চেষ্টা করেও জিকোকে ফাঁকি দিতে পারেননি নেপালের ফরোয়ার্ডরা। উল্টা প্রতি আক্রমণ থেকে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন মাহবুবুর রহমান সুফিল। ২-০’র জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিকরা।

অনলাইন নিউজ পোর্টাল