শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ২ জিবির ফাইল

 প্রকাশিত: ১৫:০৩, ৬ মে ২০২২

হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ২ জিবির ফাইল

এক ঝাঁক নতুন বৈশিষ্ট্য আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের নবতম সংরক্ষণগুলিতে মেসেজের প্রতিক্রিয়ায় ‘ইমোজি রিয়াকশন’ দেওয়ার ব্যবস্থা চালু করেছে মেটা কর্তৃপক্ষ। মেটার অপর অ্যাপ ইনস্টাগ্রামে বেশ কিছু দিন আগে থেকেই ছিল এই ব্যবস্থা। এ বার থেকে হোয়াটসঅ্যাপেও এই সুবিধা থাকবে।

টেলিগ্রাম, আই মেসেজের মতো প্রতিযোগী অ্যাপগুলিতে এই ব্যবস্থা ছিল আগে থেকেই। প্রতিযোগিতায় টিকে থাকতে তাই বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এ বার হোয়াটসঅ্যাপেও পূর্ববর্তী মেসেজের সঙ্গে জুড়ে দেওয়া যাবে হাসি, দুঃখ, ভালবাসা ও বিস্ময়ের মতো অনুভূতি সূচক হরেক রকমের ইমোজি। 

বেশ কয়েক মাস ধরেই এই বৈশিষ্ট্যটির পরীক্ষামূলক প্রয়োগের পর অবশেষে হোয়াটসঅ্যাপের সবকটি সংস্করণেই যুক্ত হতে চলেছে এই নয়া বৈশিষ্ট্য। রিয়াকশন দেওয়ার জন্য পূর্ববর্তী মেসেজটিকে একটু বেশি ক্ষণ ছুঁয়ে থাকতে হবে। আর তাতেই পর্দায় ভেসে উঠবে ইমোজির বিকল্পগুলি। সেখান থেকে পছন্দের ইমোজি বেছে নিতে পারবেন ব্যবহারকারী।

এখানেই শেষ নয়। এ বার থেকে হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ২ গিগাবাইট মেমোরির ফাইল আদানপ্রদান করা যাবে বলেও খবর মেটা সূত্রে। বর্তমানে ১০০ মেগাবাইটের বেশি মেমোরির কোনও ফাইল আদান প্রদান করা যায় না হোয়াটসঅ্যাপে। ফলে বৃহৎ ফাইল আদানপ্রদানে আর কোনও সমস্যা থাকবে না ব্যবহারকারীদের। তবে আপাতত শুধু ডকুমেন্ট জাতীয় ফাইলের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে এই সুবিধা।

বদল আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নিয়মেও। এত দিন সর্বোচ্চ ২৫৬ জন থাকতে পারতেন একটি গ্রুপে। ধাপে ধাপে সেই সংখ্যা বাড়িয়ে ৫১২ জন অর্থাৎ দ্বিগুণ করা হবে বলে খবর।