বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম আইআরজিসিকে গুঁড়িয়ে দিতে ২০০০ লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে: ইউএস সেন্টকম দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননের ১৬ এলাকায় খালি করার ইসরাইলের কড়া হুঁশিয়ারি

 প্রকাশিত: ১৪:১১, ৪ মার্চ ২০২৬

দক্ষিণ লেবাননের ১৬ এলাকায় খালি করার ইসরাইলের কড়া হুঁশিয়ারি

দক্ষিণ লেবাননের ১৬টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। বুধবার হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের আগে এ জরুরি সতর্কবার্তা দেওয়া হয়। জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সামরিক বাহিনীর আরবী ভাষার মুখপাত্র আভিচায় আদ্রাই প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘আপনাদের নিরাপত্তার জন্য অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় চলে যেতে হবে।’

সীমান্তবর্তী ১৬টি স্থানের নাম উল্লেখ করে এ নির্দেশনা দেওয়া হয়।