শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

খেলা

আইসিসির কাছ থেকে আল্টিমেটাম পাওয়ার খবর উড়িয়ে দিল বিসিবি

 প্রকাশিত: ১৪:৩২, ৭ জানুয়ারি ২০২৬

আইসিসির কাছ থেকে আল্টিমেটাম পাওয়ার খবর উড়িয়ে দিল বিসিবি

বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে ছেড়ে দিতে হবে পয়েন্ট—আইসিসির পক্ষ থেকে বিসিবিকে এমন কথা জানানো হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছে বিসিবি। বরং বাংলাদেশকে নিয়েই বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা এবং বিসিবির নিরাপত্তা শঙ্কার জায়গাগুলি আইসিসি জানতে চেয়েছে বলে জানালেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন।

দুই ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজের খবরে বলা হয়, মঙ্গলবার এক অনলাইন সভায় বিসিবিকে আল্টিমেটাম দিয়েছে আইসিসি। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আমজাদ বললেন, কোনো অনলাইন সভা হয়নি।

“আমাদেরকে একটি ই-মেইল করেছে আইসিসি। সেখানে তারা বলেছে যে, আমাদেরকে নিয়েই তারা বিশ্বকাপ আয়োজন করতে চায়। তারা উল্লেখ করেছে যে, বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনা তারা চূড়ান্ত করছে এবং বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার জায়গাগুলি তারা জানতে চেয়েছে। আমরা আজকে সেটির উত্তর দেব এবং আমাদের দুর্ভাবনার জায়গাগুলি জানাব। কোনো অনলাইন সভা হয়নি। যেসব খবর ছড়িয়েছে, তা সত্য নয়।”

পিরে বিসিবির পক্ষ থেকে বিবৃতি দিয়েও বিস্তারিত জানানো হয়।

“আইসিসি মেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উত্থাপিত উদ্বেগ এবং দলের ম্যাচ স্থানান্তরের অনুরোধ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জবাব পেয়েছে বোর্ড।”

“এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি। একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তারা এবং জানিয়েছে, ইভেন্টটির বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামত ও প্রস্তাবগুলো স্বাগত জানানো হবে এবং যথাযথভাবে বিবেচনা করা হবে।”

আল্টিমেটাম নিয়ে প্রকাশিত খবরগুলিকে উড়িয়ে দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, সমস্যার সমাধানে আইসিসির সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাবে বিসিবি।

“গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনও নজরে এসেছে বিসিবির, যেখানে দাবি করা হয়েছে যে এ বিষয়ে বোর্ডকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়।”

“বিশ্বকাপে দলের মসৃণ ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে সহযোগিতাপূর্ণ ও পেশাদারভাবে আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো যায়। বাংলাদেশ দলের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে বিসিবি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”