রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

প্রযুক্তি

বগুড়ায় বিজ্ঞান মেলা শুরু

 প্রকাশিত: ১৭:২১, ১২ জানুয়ারি ২০২১

বগুড়ায় বিজ্ঞান মেলা শুরু

৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় 'কভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষ' স্লোগানে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। বগুড়া জিলা স্কুলে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তামহিনা খাতুন, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হযরত আলী, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী।

এবারের মেলায় জুনিয়র গ্রুপে ১৪টি ও সিনিয়র গ্রুপে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঁচটি বিজ্ঞান ক্লাব তাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের প্রায় ৫০টি প্রকল্প উপস্থাপন করেছে।

অনলাইন নিউজ পোর্টাল