শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

আন্তর্জাতিক

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

 প্রকাশিত: ১৯:২৩, ১৪ মার্চ ২০২৬

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তার প্রধান মিত্র ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে সংগঠনটি বলছে, ‘ভ্রাতৃত্বের বন্ধন রক্ষায়’ এ অঞ্চলের সকল জাতির সহযোগিতা করা উচিত।

তেহরান-সমর্থিত হামাসের এ আহ্বানকে ‘বিরল অনুরোধ’ হিসেবেই দেখা হচ্ছে, লিখেছে বিবিসি।

তবে হামাস এও বলছে,  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে।

দুই সপ্তাহ ধরে ইরানে যৌথ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান।