শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

জাতীয়

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বন্ধ হওয়া দুই ইউনিট পুনরায় চালু

 প্রকাশিত: ২২:০৩, ১৪ মার্চ ২০২৬

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বন্ধ হওয়া দুই ইউনিট পুনরায় চালু

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে বন্ধ থাকা ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ইউনিট দুটি পুনরায় পুনরায় চালু হয়েছে। তবে গ্যাস সংকটের কারণে ইউনিটগুলো পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ আজ শনিবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত রাতে পর্যায়ক্রমে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের নর্থ ও সাউথ ইউনিট পুনরায় চালু করা হয়েছে। এর মধ্যে নর্থ ইউনিটটি রাত প্রায় ৮টার দিকে এবং সাউথ ইউনিটটি রাত ১২টার দিকে উৎপাদনে আসে।

আব্দুল মজিদ বলেন, ইউনিটগুলো হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় চালু করতে গিয়ে কিছু কারিগরি বিষয় সমাধানে সময় লাগে। বর্তমানে গ্যাসের স্বল্পতার কারণে ইউনিটগুলোকে আংশিক লোডে চালাতে হচ্ছে।

তিনি জানান, নর্থ ও সাউথ ইউনিট দুটি প্রায় ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তবে গ্যাস সংকটের কারণে এর আগে কম লোডে চালানো হচ্ছিল। আশুগঞ্জের ইস্ট ইউনিটটি বর্তমানে বন্ধ রয়েছে এবং এতে একটি কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ত্রুটি সমাধানে আরও প্রায় দুই দিন সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাহী পরিচালক বলেন, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে ইউনিটগুলো পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে গতকাল দুুপুরে  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের দুটি ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।