শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

আন্তর্জাতিক

সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের

 প্রকাশিত: ১৩:৪৭, ১৪ মার্চ ২০২৬

সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের ফলে মূল কৃষিপণ্যের দাম বেড়ে যাওয়ার পর, মার্কিন সরকার গতকাল শুক্রবার ভেনেজুয়েলা থেকে সার আমদানির অনুমোদন দিয়েছে। 

গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ৩ জানুয়ারি কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার অংশ হিসেবে ওয়াশিংটন নতুন লাইসেন্স জারি করেছে।

যুক্তরাষ্ট্রের নতুন লাইসেন্সে তেলের পাশাপাশি ইউরিয়া ও ফসফেট জাতীয় সার আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে।

উপসাগরীয় দেশগুলোতে উৎপাদন স্থবির ও গ্যাসের দাম বৃদ্ধির সাথে সাথে, যুদ্ধে সারের সরবরাহ ব্যাহত করছে এবং এই পরিস্থিতি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

সমুদ্রপথে পাঠানো সমস্ত সারের এক-তৃতীয়াংশ উপসাগরীয় অঞ্চল থেকে আসে এবং ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে এটি বিশ্ব বাজারে পৌঁছাতে পারছে না।

এর ফলে বিশ্বব্যাপী সারের দাম বেড়ে গেছে, আর এতে জাতিসংঘ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে, এক ট্রেজারি কর্মকর্তা বলেছেন, ‘এই অনুমোদনগুলো ভেনেজুয়েলার জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াবে এবং সার সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে সহায়তা করবে, যা আমেরিকান কৃষকদের সহায়তা করবে।