সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ইসলাম

যে কারণে ২৩ বছর যাবত রোজা রাখেন সতীশ কুমার

 প্রকাশিত: ১৪:২৪, ৯ মার্চ ২০২৬

যে কারণে ২৩ বছর যাবত রোজা রাখেন সতীশ কুমার

হিন্দু সনাতন ধর্মের অনুসারী হয়েও ২৩ বছর যাবত রোজা রাখেন সতীশ কুমার। তিনি একজন দুবাই প্রবাসী। ২০০২ সালে দুবাই যাওয়ার পর থেকে নিয়মিত রমজান মাসে রোজা রাখেন।

সতীশ কুমার প্রতিবেশীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য রোজা রাখা শুরু করেন। তিনি মনে করেন, রমজান সমাজের সঙ্গে মিলে ভালো কাজ করার সময়। 

দীর্ঘ দিনের এই সাধনা সতীশ কুমারের কাছে অত্যন্ত তাত্পর্যপূর্ণ। তিনি বলেন, রোজা শুধু শারীরিক ত্যাগের বিষয় নয়, এটা আধ্যাত্মিক অনুশীলনও বটে। খাদ্য, পানীয় ও মন্দ আচরণ পরিহারের মাধ্যমে রোজা আত্মসংযম ও আত্মিক পরিশুদ্ধি অর্জনের মাধ্যম। 

কুমারের দাবি হলো, রোজা তাঁকে অভাবী মানুষের প্রকৃত অবস্থা ও সংকটগুলো বুঝতে সাহায্য করেছে। ‘ক্ষুধা ও তৃষ্ণা আমাকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট বুঝতে এবং অন্তরে দয়া ও দানশীলতা জাগ্রত করতে সাহায্য করেছে।’—তিনি যোগ করেন।

৫৬ বছর বয়সী সতীশ কুমার মনে করেন রোজা মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করে। তিনি বলেন, আধ্যাত্মিক দিকগুলোর বাইরেও রোজার অনেক উপকারী দিক আছে। যেমন রোজা হজম প্রক্রিয়াকে বিরতি দিয়ে শারীরিক উপকার করে। রোজা রাখলে কাজের প্রতি মনোযোগ বাড়ে। আমি কাজ করার সময় আরও বেশি প্রোডাক্টিভিটি অনুভব করি।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে রমজান এমন একটি পবিত্র মাস যা যা শৃঙ্খলা, দয়া ও আধ্যাত্মিক উন্নয়নের সুযোগ নিয়ে আসে। আর এই বিষয়গুলো সব ধর্মের অনুসারীদের অনুপ্রাণিত করার মতো।