শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

ইসলাম

তায়াম্মুমে কি আঙুল খিলাল করা জরুরি?

 প্রকাশিত: ১৭:৪১, ৬ মার্চ ২০২৬

তায়াম্মুমে কি আঙুল খিলাল করা জরুরি?

প্রশ্ন:আমার দাদা কয়েকদিন যাবৎ অসুস্থ। তাই তিনি তায়াম্মুম করেই নামায আদায় করছেন। আব্বু আজকে দাদাকে বললেন, তায়াম্মুম করার সময় আঙুল খিলাল করতে হবে। কারণ তায়াম্মুমে আঙুল খিলাল করা জরুরি। হুজুরের নিকট জানতে চাই, আসলেই কি তায়াম্মুমে আঙুল খিলাল করা জরুরি?

উত্তর:হাঁ, তায়াম্মুমে আঙুল খিলাল করা জরুরি। কেননা আঙুল খিলাল করা না হলে দুই আঙুলের ফাঁকে মাঝের অংশগুলো মাসেহ থেকে বাদ থেকে যাবে। আর তায়াম্মুম সহীহ হওয়ার জন্য আঙুলের অগ্রভাগ থেকে কনুই পর্যন্ত পুরো অংশ মাসেহ করা জরুরি। এর কোনো অংশ মাসেহ থেকে বাদ পড়ে গেলে তায়াম্মুম সহীহ হয় না।

* >المبسوط< للسرخسي ১/১০৭ : ولهذا شرطنا الاستيعاب في التيمم، حتى إذا ترك شيئا من ذلك لم يجزه. ... ولهذا قالوا: لا بد من نزع الخاتم في التيمم، ولا بد من تخليل الأصابع، ليتم به المسح.

—বাদায়েউস সানায়ে ১/১৬৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৫; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৪৫; আলমুহীতুর রাযাবী ১/১৬০; গুনইয়াতুল মুতামাল্লী, পৃ. ৬৩; রদ্দুল মুহতার ১/২৩৯

মাসিক আল- কাউসার