শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

শিশু

নীলফামারীর চিলাহাটি সীমান্তে ৩ শিশু আটক

 প্রকাশিত: ১৭:৩৫, ৬ মার্চ ২০২৬

নীলফামারীর চিলাহাটি সীমান্তে ৩ শিশু আটক

জেলার ডোমার উপজেলার চিলাহাটি সীমান্তে তিন শিশুকে আটক করেছে ৫৬ বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ভোগড়াবুড়ি ইউনিয়নের চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় তাদেরকে আটক করে। ওই রাতে তাদেরকে ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ আজ বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন। আটক তিন শিশু হলো, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আকতারের ছেলে মো. সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাঁশতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির (১০)।

 

পুলিশ জানায়, তিন শিশু বাড়ি থেকে বের হয়ে ট্রেনে করে এক জেলা থেকে অন্য জেলায় কাজের জন্য যায়। ঘটনার দিন গতকাল মঙ্গলবার তারা খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে চিলাহাটি আসে। সেখানে সারাদিন অবস্থানের পর রাতে সীমান্ত পেরিয়ে ভারতের যাওয়ার সিদ্ধান্ত নেয়। এসময় সীমান্তে পৌঁছলে বিজিবি’র টহল দল তাদেরকে আটক করে।

ওই তিন শিশুর ভাষ্য মতে, তাদের সকলের বাবা অন্যত্র বিয়ে করায় তাদের বাড়ি থেকে বের করে দেয়া হয়। এরপর ট্রেনে ঘুরতে ঘুরতে তাদের মধ্যে পরিচয় হয়। সে থেকে তারা একত্রিত হয়ে এক জেলা থেকে অন্য জেলায় কাজের খোঁজে ঘুরে বেড়ায়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ সত্যতা নিশ্চিত করে জানান, তারা ভিন্ন জেলার হলেও নিজেদেরকে বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।