শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

শিশু

জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত : কর্মকর্তা, এনজিও

 আপডেট: ১৭:৫০, ৬ মার্চ ২০২৬

জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত : কর্মকর্তা, এনজিও

জিবুতির দক্ষিণাঞ্চলে এক বিস্ফোরণে চার শিশু নিহত হয়েছে। মঙ্গলবার রাতে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একটি মানবাধিকার সংস্থা বলেছে, এটি ড্রোন হামলা ছিল। আদ্দিস আবাবা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

আফার অঞ্চলের দিখিল এলাকায় বিস্ফোরণে শিশুদের মৃত্যু হয়। রাষ্ট্রীয় কৌঁসুলি হাসান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেন।

জিবুতিয়ান লিগ ফর হিউম্যান রাইটস (এলডিডিএইচ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ছয় ও সাত বছর বয়সী দুই শিশু—এক মেয়ে ও এক ছেলে—ঘটনাস্থলেই নিহত হয়। মঙ্গলবার হাসপাতালে না নেওয়ায় চিকিৎসার অভাবে আরও দুই শিশু আহত হওয়ার পর মারা যায়।

এলডিডিএইচ জানায়, ঘটনার সময় শিশুরা গবাদিপশু দেখাশোনা করছিল। এতে আরও ছয়জন আহত হয়, তাদের একজনের অবস্থা গুরুতর।

সংস্থাটি উল্লেখ করে, গত ছয় মাসে যাযাবর জনগোষ্ঠীর বিরুদ্ধে এ অঞ্চলে এটি ষষ্ঠ ড্রোন হামলা।

গত বছরের ফেব্রুয়ারিতে ইথিওপিয়া সীমান্তের কাছে ড্রোন হামলা চালানোর দাবি করেছিল কর্তৃপক্ষ। সে ঘটনায় একটি বিদ্রোহী গোষ্ঠীর আট সদস্যসহ অজ্ঞাতসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হন।