রোববার ০১ মার্চ ২০২৬, ফাল্গুন ১৭ ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানজুড়ে শোকের ছায়া করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার চেষ্টা, নিহত ৯ ইরান-মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ইরাকে ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত খামেনি হত্যা ইরানের গতিপথ বদলাতে পারে: রেজা পাহলভি খামেনি হত্যার জবাব দেওয়ার অঙ্গীকার ইরানের প্রেসিডেন্টের ৩৭ বছর ধরে ধর্মীয় নেতা ছিলেন খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইসলাম

সব মোজার উপর কি মাসেহ করা জায়েয?

 প্রকাশিত: ১৪:১৮, ১ মার্চ ২০২৬

সব মোজার উপর কি মাসেহ করা জায়েয?

প্রশ্ন. এক খতীব সাহেবকে জুমআর বয়ানে বলতে শুনেছি যে, মোজার উপর মাসেহ বৈধ হওয়ার জন্য তা চামড়ার হওয়া জরুরি নয়। বরং আমাদের দেশে প্রচলিত সব ধরনের মোজার উপর মাসেহ করা জায়েয। চাই তা সুতার হোক বা পশমের হোক বা অন্য কোনো কিছুর হোক। জানতে চাই, তার এ কথা কতটুকু সঠিক?

উত্তর. খতীব সাহেবের ঐ কথা ঠিক নয়। চামড়ার মোজার উপর মাসেহ জায়েয আছে। কিন্তু চামড়া ছাড়া সুতা বা পশমের তৈরি যেসব মোজা সচরাচর পাওয়া যায় এর উপর মাসেহ সহীহ নয়। তবে সুতা বা পশমের মোজায় নিম্নোক্ত শর্তগুলো পাওয়া গেলে তার উপর মাসেহ জায়েয হবে। শর্তগুলো হচ্ছে :

ক) মোজা এমন মোটা ও পুরু হওয়া যে, জুতা ছাড়া শুধু মোজা পায়ে দিয়ে তিন মাইল পর্যন্ত হাঁটা যায়। এতে মোজা ফেটে যায় না এবং নষ্টও হয় না। খ) পায়ের সাথে কোনো জিনিস দ্বারা বাঁধা ছাড়াই তা লেগে থাকে এবং তা পরিধান করে হাঁটা যায়।
গ) মোজা এমন মোটা যে, তা পানি চোষে না এবং তা ভেদ করে পানি পা পর্যন্ত পৌঁছায় না।
ঘ) তা পরিধান করার পর মোজার উপর থেকে ভিতরের অংশ দেখা যায় না। সচরাচর ব্যবহৃত সুতা বা পশমের মোজায় যেহেতু এসব শর্ত পাওয়া যায় না তাই এর উপর মাসেহ জায়েয হবে না।

জামে তিরমিযী ১/১৫; বাদায়েউস সানায়ে ১/৮৩; আলবাহরুর রায়েক ১/১৮২; আদ্দুররুল মুখতার ১/২৬৯; আলমুহীতুল বুরহানী ১/৩৪৩-৩৪৪; ফাতহুল কাদীর ১/১৩৮; শরহুল মুনইয়াহ পৃ. ১২০; মাজমাউল আনহুর ১/৭৫; আননাহরুল ফায়েক ১/১২৩

মাসিক আলকাউসার