শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক-মোদী ফোনালাপ: সমর্থনের বার্তা নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

ইসলাম

নবীকে নিয়ে ‘কটূক্তি’: পুলিশ কার্যালয়ে ঢুকে তরুণকে গণপিটুনি

 আপডেট: ১৬:২৫, ৫ সেপ্টেম্বর ২০২৪

নবীকে নিয়ে ‘কটূক্তি’: পুলিশ কার্যালয়ে ঢুকে তরুণকে গণপিটুনি

ফেইসবুকে নবীকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে খুলনায় উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে ঢুকে এক তরুণকে পিটিয়েছে উত্তেজিত জনতা।

বুধবার রাতে পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে উপ-পুলিশ কমিশনার (সাউথ) তাজুল ইসলাম জানিয়েছেন।

উৎসব মণ্ডল নামের ওই তরুণ খুলনার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পিটুনিতে ওই তরুণের নিহত হওয়ার কথা নগরজুড়ে ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনী সেটি নিশ্চিত করতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকজন শিক্ষার্থী বুধবার রাত পৌনে ৮টার দিকে উৎসব মণ্ডলকে উপ পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে যায়। তাদের অভিযোগ ছিল, উৎসব মহানবীকে (সা.) নিয়ে ফেইসবুকে কটূক্তি করেছেন।

বিষয়টি জানাজানি হলে শত শত লোক ওই কার্যালয় ঘেরাও করে। তারা উৎসবকে তাদের হাতে তুলে দিতে বিক্ষোভ করতে থাকে।

খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে উত্তেজিত জনতা কার্যালয়ে ঢুকে উৎসব মণ্ডলকে গণপিটুনি দেয়।

ওই সময় স্থানীয় মসজিদের মাইকেও তরুণের নিহত হওয়ার তথ্য প্রচার করে উত্তেজিত জনতাকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়।

তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা ধীরে ধীরে ওই এলাকা ত্যাগ করে।

ওই তরুণের সহপাঠীরা বলছেন, উৎসব মণ্ডলের ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হতে পারে। তারা এ বিষয়ে তদন্তের অনুরোধ জানিয়েছেন।

উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, “আটক উৎসব মণ্ডলের বিরুদ্ধে মামলা এবং তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি। তারা উৎসবকে পিটিয়ে গুরুতর আহত করেছে।”