মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক

ইংল্যান্ডে মুসলিম নারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

 প্রকাশিত: ১০:৪৪, ২০ মে ২০২০

ইংল্যান্ডে মুসলিম নারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ইংল্যান্ডের ব্লাকবার্ন এলাকায় শপিং সেন্টারের বাইরে গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় লিডল সুপার মার্কেটের বাইরে একটি সন্দেহভাজন গাড়ি থেকে গুলি করা হয়। তিনি স্থানীয় সলফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

তিনি তখন পরিবারের সদস্যদের সাথে শপিংয়ে এসেছিল। আয়া হাশেম (১৯) নামক লেবানিস বংশোদ্ভুত এই নারীকে রবিবার দিনের বেলা তিনটায় গুলি করা হয়। ওই স্থানটি তার ঘর থেকে এক মাইলের কম দূরত্ব।

পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা ওয়েলিংটন রোড়ে যে গাড়ি থেকে গুলি করা হয়েছে তা একটি টয়োটা অ্যাভেনসিস গাড়ি ব্যবহার করা হয়েছিল। গাড়িটি পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ল্যাংকাশায়ার পুলিশ প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা কামনা করেছে।

একজন প্রত্যক্ষদর্শী দ্যা সানকে জানান, গাড়ির জানালা থেকে বন্ধুক বের করে গুলি করা হয। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকেল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুলিবিদ্ধ আয়া হাশেমকে হাসপাতালে নেয়া হলেও তার মৃত্যৃ হয়।

মিসেস আয়া হাসেম চিলড্রেনস সোসাইটির একজন তরুণ ট্রাস্টি ছিলেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মার্ক রাসেল বিবিসিকে বলেন, সে ছিল সত্যিকার অর্থেই তরুণদের জন্য অনুপ্রেরণমূলক কন্ঠ।

ব্ল্যাকবার্ন ও ডারউইন অঞ্চলে আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থা দ্যা এসাইলাম অ্যান্ড রিফিউজি কমিউনিটি বলেছে, সে কা’ন্ডজ্ঞানহীন হ’ত্যাকা’ণ্ডের শি’কার। ময়না তদ’ন্তের পর পুলিশ জানিয়েছে একটি গু’লিতে তার মৃ’ত্যু হয়।

আয়ার পিতা ইসমাইল মেয়েকে হারিয়ে বলেছেন, আমার বড়ে মেয়ে বেশ সাহসী ছিলো। ৪ সন্তানের এই পিতা ফেসবুকে আইনজীবী আয়া ইসমাইল হাসেম এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি লিখেন, হে আল্লাহ আমাদের ধৈর্য ও সান্ত্বনা দাও।

অনলাইন নিউজ পোর্টাল