মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় ১০ জন কর্মী নিহত

 প্রকাশিত: ১৪:১৪, ১০ জুন ২০২১

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় ১০ জন কর্মী নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিং সংগঠনের ১০ কর্মীকে গুলি করে হত্যা করেছে মুখোশপরা বন্দুকধারীরা। এ সময় আহত হয়েছেন আরো ১৬ জন।

মঙ্গলবার রাতে বন্দুকধারীরা হামলা চালায়। এ হামলার ঘটনায় তালেবান যোদ্ধাদের দায়ী করেছে আফগান সরকার।  বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তালেবান যোদ্ধারা প্রতিষ্ঠানটির কম্পাউন্ডে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে নিহত হন মাইন অপসারণের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানটির অন্তত ১০ কর্মী।

তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এ হামলার ঘটনায় তালেবান জড়িত নয় বলে জানিয়েছেন। বুধবার সাইট ইন্টেলিজেন্স মনিটরিং গ্রুপ বলে, আইএসআইএলের সশস্ত্র গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।

হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিংয়ের প্রধান নির্বাহী বলেন, বন্দুকধারীরা একটি বিশেষ জাতিগোষ্ঠীর নির্দিষ্ট কয়েকজনের খোঁজ করছিলেন। পরে ১০ মাইন অপসারণকর্মীকে গুলি করে হত্যা করেন।

অনলাইন নিউজ পোর্টাল