শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক-মোদী ফোনালাপ: সমর্থনের বার্তা নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

 প্রকাশিত: ২২:১৩, ২৯ এপ্রিল ২০২১

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বসবাসের ফ্ল্যাটের সংস্কারকাজের অর্থায়ন নিয়ে নির্বাচনী কমিশনের তদন্তের মুখে পড়েছেন। নিজের বিরুদ্ধে দুর্নীতির এই তদন্ত শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যমে বলা হয়েছে, বরিস জনসনের ফ্ল্যাটটির সংস্কার কাজের অর্থায়নে কোনো অপরাধ হয়েছে বলে সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কীভাবে সংস্কারের জন্য অর্থ প্রদান করা হয়েছিল তা ঘোষণা করার জন্য জনসন ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন।

অনুদান প্রাপ্তি বিধিবিরোধী নয়, তবে রাজনীতিবিদদের অবশ্যই এগুলি ঘোষণা করতে হবে যাতে জনগণ দেখতে পায় কে তাদের অর্থ দিয়েছে এবং তাদের সিদ্ধান্তে এর কোনো প্রভাব ছিল কিনা। এ জাতীয় তহবিল যথাযথভাবে ঘোষণা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার ক্ষমতা আছে কমিশনের এবং উপযুক্ত কারণ দেখলে তারা জরিমানা ধার্য করতে পারে বা পুলিশকে অভিযোগ দিতে পারে।

বুধবার লেবার পার্টির স্যার কায়ার স্টারমার জনসনকে সংস্কারের প্রাথমিক চালানের জন্য অর্থ প্রদানের বিষয়টি ব্যাখ্যা করতে চাপ দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হন জনসন। তিনি বলেন, আমি আচরণবিধি লঙ্ঘন করিনি।

অনলাইন নিউজ পোর্টাল