শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

ধর্ষণের দায়ে ভারতে টিকটক হৃদয়সহ ৭ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড

 আপডেট: ২০:১০, ২১ মে ২০২২

ধর্ষণের দায়ে ভারতে টিকটক হৃদয়সহ ৭ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড

টিকটক হৃদয়সহ ৭ জনকে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের আদালত। বেঙালুরুর একটি বিশেষ আদালত শুক্রবার এই রায় দেন। এই রায়ে আরো চারজনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া সবাই বাংলাদেশি। এরা সবাই অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। 

মামলাটির অভিযোগপত্রে ছিলেন ১২ আসামি। এর মধ্যে ১১ জনই দোষী হয়েছেন। এই ১১ জনের মধ্যে আছেন ৩ জন নারী। 

যাবজ্জীবন দণ্ড পাওয়া সাতজন ছাড়া একজন পেয়েছেন ২০ বছরের কারাদণ্ড। আরেকজনকে আদালত দেন ৫ বছরের সাজা। দুজন ফরেনার্স অ্যাক্টের অধীনে ৯ মাস করে কারাদণ্ড পেয়েছেন মামলার সাক্ষী থাকা একজন পেয়েছেন খালাস।

যারা সাজা পেয়েছেন তারা হলেন: মোহাম্মদ রিফাদুল ইসলাম ওরফে হৃদয় বাবু ওরফে টিকটক হৃদয়, চাঁদ মিয়া ওরফে সবুজ, রকিবুল ইসলাম ওরফে সাগর, মোহাম্মদ আলামিন হোসেন ওরফে রাফসান মণ্ডল, মোহাম্মদ আবু শেখ, মোহাম্মদ ডালিম ও আজিম হোসেন।

তানিয়া খানের হয়েছে ২০ বছরের জেল। মোহাম্মদ জামাল ৫ বছরের দণ্ড পেয়েছেন। দণ্ড পাওয়া অন্য দুই নারী হলেন কাজল ও নুসরাত। এই দুজনকে ২ বছর করে জেল দেওয়া হয়েছে। 

গত বছরের ২৭ মে ঘটা ঘটনাটি বেশ আলোচিত ছিল। ২২ বছরের এক বাংলাদেশি তরুণী বেঙালুরুতে নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণের শিকার হন। তার নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এরপর ব্যাপক আলোচনা শুরু হয়। 

বেঙালুরু পুলিশ এই ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়।