সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক

আয়া সোফিয়ায় ৮৬ বছর পর ঈদের নামায আদায়

 প্রকাশিত: ১৯:০৯, ৩১ জুলাই ২০২০

আয়া সোফিয়ায় ৮৬ বছর পর ঈদের নামায আদায়

তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে ৮৬ বছর পর আজ ঈদুল আযহার নামায অনুষ্ঠিত হয়েছে। গত জুমার দিনে মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। হাজার হাজার মুসল্লি তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান আলি এরবাসের ইমামতিত্বে ঈদুল আজহার নামাজ আদায় করেন।

মুসল্লিদের জন্য ওয়ান-টাইম জায়নামাজ, জীবাণুনাশক, মাস্ক এবং পানি সরবরাহ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। যারা মসজিদে জায়গা না পেয়ে বাইরে অবস্থান নিয়ে নামাজ আদায় করেছেন তাদের জন্য বড় ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল। 

এছাড়া আয়া সোফিয়ায় ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিদের রূপার তৈরি স্মারক উপহার দেয় স্থানীয় ফাতিহ জেলার কর্মকর্তারা।
 

অনলাইন নিউজ পোর্টাল