শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

আন্তর্জাতিক

পুনরায় চালু হয়েছে কাবুল বিমানবন্দর

 প্রকাশিত: ০৯:৫৯, ১০ সেপ্টেম্বর ২০২১

পুনরায় চালু হয়েছে কাবুল বিমানবন্দর

তুরস্ক ও কাতারের সহযোগীতায় মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর এই প্রথম কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে আসলো কোনও ফ্লাইট। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের যাত্রীদের নিয়ে ওই ফ্লাইট কাতারের রাজধানী দোহায় অবতরণ করে। খবর বিবিসি, আল জাজিরার।

কাতার এয়ারওয়েজের ওই চার্টার ফ্লাইট বৃহস্পতিবার দোহায় অবতরণ করে। শুক্রবার আরেকটি ফ্লাইট কাবুল বিমানবন্দর ছাড়ার কথা রয়েছে। নিজের সাম্প্রতিক কাতার সফরে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

গত ২০ বছর ধরে মার্কিন বাহিনী সহায়তা করা শত শত আফগান যুক্তরাষ্ট্রের এয়ারলিফটের অংশ হতে ব্যর্থ হন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বিমানে ১১৩ জন আরোহী ছিল। ‍যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ১৩ জন ব্রিটিশ নাগরিক দোহা পৌঁছেছেন এবং ফ্লাইট পরিচালানার জন্য কাতারকে ধন্যবাদ জানান তিনি।

অনলাইন নিউজ পোর্টাল