রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

হাদি হত্যা: রিমান্ড শেষে কলকাতার আদালতে ফয়সাল ও আলমগীর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত শতাধিক

আন্তর্জাতিক

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

 প্রকাশিত: ১৫:৪৪, ২২ মার্চ ২০২৬

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

কাতারের উপকূলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছে। হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিল, তাদের মধ্যে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজি টাইমস জানিয়েছে, হেলিকপ্টারটির নিখোঁজ অপর আরোহীর সন্ধানে বিশেষায়িত টিমগুলো কাজ করে চলছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ‘নিয়মিত দায়িত্বপালন করা কালে প্রযুক্তিগত ত্রুটির কারণে' কাতারের জলসীমায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছ মন্ত্রণালয়টি।

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক পাল্টাপাল্টি হামলায় যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে মার্কিন স্বার্থ ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

তবে কাতারের সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি বা এ ধরনের কোনো ইঙ্গিতও মেলেনি।