সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

চট্টগ্রামে শনাক্ত বেড়েছে

 প্রকাশিত: ১৭:৫৬, ৩০ জুন ২০২২

চট্টগ্রামে শনাক্ত বেড়েছে

চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন ৭০ জনের দেহে সংক্রমণ চিহ্নিত হয়েছে। আক্রান্তের হারও বৃদ্ধি পেয়ে ১৩ দশমিক ৬৯ শতাংশ হয়েছে। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

আগের ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে ৫৮ জন শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ছিল ১১ দশমিক ১৩ শতাংশ। 
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭০ জনের মধ্যে শহরের বাসিন্দা ৫০ জন ও উপজেলার ২০ জন। উপজেলার ২০ জনের মধ্যে পটিয়ায় ৫ জন, হাটহাজারী ও আনোয়ারায় ৪ জন করে, সাতকানিয়ায় ৩ জন এবং রাউজান ও বাঁশখালীতে ২ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ২০৬ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৬০৬ জন এবং গ্রামের ৩৪ হাজার ৬০০ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কেউ মারা যাননি।  মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।