রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

জাতীয়

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে

 প্রকাশিত: ১৯:৩৫, ১৫ মার্চ ২০২৬

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকালে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, “এয়ার অ্যাম্বুলেন্সটি সাড়ে তিন ঘন্টা ভ্রমণ করে সিঙ্গাপুরে পৌঁছেছে নিরাপদে। বিমান বন্দর থেকে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে ওনাকে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

“সেখানকার চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে। ওনারা বলেছেন, ওনাকে জেনারেল হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা ওনাকে দেখেছেন। সাড়ে তিন ঘণ্টা ভ্রমণে অসুবিধা হয়নি, উনি নিরাপদে আছেন।”

তার আগে সকাল সাড়ে ১১টায় মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।

গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে।

এর আগে গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসকে। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড গঠনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।