রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

ইসলাম

মাসেহের সময় শেষ হলে কি শুধু পা ধুলেই যথে

 প্রকাশিত: ১৮:৫৪, ১৫ মার্চ ২০২৬

মাসেহের সময় শেষ হলে কি শুধু পা ধুলেই যথে

প্রশ্ন:আমি মুকীম অবস্থায় পূর্ণ এক দিন মোজার ওপর মাসেহ করি। মাসেহের সময় শেষ হওয়ার পর আমি মোজা খুলে পুনরায় ওযু করি। তখন আমার এক বন্ধু বলে যে, তোমার তো ওযু ছিলই। আবার ওযু করার কী প্রয়োজন? মোজা খুলে শুধু পা ধুয়ে নেওয়াই তো যথেষ্ট।

হুজুরের কাছে জানতে চাই, আমার বন্ধুর কথা কি ঠিক? ওযু অবস্থায় মাসেহের সময় শেষ হয়ে গেলে কি মোজা খুলে শুধু পা ধুয়ে নিলেই যথেষ্ট হয়ে যায়?

উত্তর:হাঁ, ওই ব্যক্তি ঠিকই বলেছেন। ওযু থাকা অবস্থায় মোজার ওপর মাসেহের সময় শেষ হয়ে গেলে মোজা খুলে শুধু পা ধুয়ে নেওয়াই যথেষ্ট। এক্ষেত্রে পুনরায় ওযু করা আবশ্যক নয়। তবে পুনরায় ওযু করে নেওয়া উত্তম।

* >تحفة الفقهاء< ১/৮৮ : إذا انقضت مدة المسح يسقط ويجب عليه غسل القدمين دون الوضوء بكماله إن كان متوضئا، وإن كان محدثا يجب عليه الوضوء بكماله.

—বাদায়েউস সানায়ে ১/৮৮; মুখতারাতুন নাওয়াযিল ১/২৩৩; তাবয়ীনুল হাকায়েক ১/১৪৯; ফাতহুল কাদীর ১/১৩৫; রদ্দুল মুহতার ১/২৭৬

মাসিক আল- কাউসার