রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

জাতীয়

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার

 প্রকাশিত: ১৯:৩৮, ১৫ মার্চ ২০২৬

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার

আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রচার শুরু হবে সোমবার (১৬ মার্চ)। ইতোমধ্যে রোববার (১৫ মার্চ) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ভোটের মাঠে রয়েছেন– বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এ আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার রয়েছেন ভোটের মাঠে।

এ আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন।

কিন্তু সংসদে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরেব আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

এ দুই আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ ইতোমধ্যে শেষ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। সোমবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার, আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত যা চলবে।

৯ এপ্রিল এ দুই আসনের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।