সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় প্রাণ গেছে ১,৯৬১ জনের

 আপডেট: ১১:৫৫, ১৩ মে ২০২২

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় প্রাণ গেছে ১,৯৬১ জনের

বিশ্বজুড়ে এখনো রয়েছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৬৪৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৬১ জন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য এটি। 

গত একদিনে সংক্রমণের শীর্ষে আছে জার্মানি। তাদের ওখানে ২৪ ঘণ্টায় ৮২ হাজার ৬৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এই সমেয় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৯ জন। জার্মানিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৯১০ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬২৮ জনের। 

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে সবচেয়ে বেশি সংক্রমণ হলেও সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। এই সময়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশটিতে ২৮৪ জন মারা গেছেন। আর সে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৫৮ জনের। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৬১৫ জনের। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭০৮ জনের। 

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫১ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৪৫৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ লাখ ৮৪ হাজার ৬৩৬ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন।