রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত

 প্রকাশিত: ১৬:১৭, ২৯ মার্চ ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

সভায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতা রক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে বেশ কিছু কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে রয়েছে—প্রতি বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা দলগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়মিতভাবে বৃক্ষ রোপণ করা, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অথবা আশেপাশে স্থানীয় বাজার বসলে তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার স্থানীয় প্রতিনিধিদের উদ্যোগে নিয়মিত পরিষ্কার রাখা, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বিকাল বেলা ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত রাখা এবং আন্তঃইউনিয়ন খেলাধুলা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা। 

এছাড়া সভায় সার্বিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ৬ সদস্যবিশিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।