রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

জাতীয়

ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু

 প্রকাশিত: ১৫:৪৩, ২৯ মার্চ ২০২৬

ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু

ঈদ এবং অনান্য ছুটির কারণে টানা ১৩ দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশনের বসেছে।

রোববার বিকাল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন।

দিনের কর্মসূচি অনুযায়ী সংসদের প্রথম এক ঘণ্টা প্রশ্নোত্তর পর্ব। এছাড়া জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা রয়েছে।

গত ১২ মার্চে শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি হয়।

কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত হয় যে, এই অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

এদিকে দুপুর দেড়টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে বিএনপির সংসদীয় দলের সভা হয়। সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এই মূলতবি সভা হয়। শনিবার সভাটি শুরু হয়ে ঘন্টাব্যাপী আলোচনার পরে সভা মূলতবি করা হয়েছিল।