রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

 প্রকাশিত: ১৮:৪২, ২৯ মার্চ ২০২৬

বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দেওয়া জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনার বিষয়ে কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের রেওয়াজ মেনেই অধিবেশন পরিচালনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এতে কারও অধিকার ক্ষুণ্ন হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সবাইকে সম্মান জানাতে চাই। বিরোধীদলীয় নেতা আলোচনার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন। বিগত দিনে স্পিকার তাকে অনুরোধ করেছিলেন বিধি মোতাবেক নোটিশ দেওয়ার জন্য এবং সে অনুযায়ী আলোচনার সময় দেওয়ার কথাও জানিয়েছিলেন।’

সরকারি দলের চিফ হুইপের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমাদের ট্রেডিশন অনুসারে প্রশ্নোত্তর পর্ব এবং ৭১ বিধির পরেই এ জাতীয় প্রস্তাব বা নোটিশ উত্থাপিত হয়।

আপনি (ডেপুটি স্পিকার) সেই কথাটাই বিরোধীদলীয় নেতাকে বলেছেন। এখানে আমার মনে হয় না কারও অধিকার ক্ষুণ্ন হয়েছে।’

ডেপুটি স্পিকারের এখতিয়ারের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭১ বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ দেবেন কি দেবেন না—সেটাও আপনার এখতিয়ার। তবে এটা সংসদ সদস্যদের একটি অধিকার।

এরপরে যদি বিরোধীদলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তবে তার বিপক্ষে হয়তো আমাদেরও দু-চার কথা বলার থাকতে পারে, যা আমরা পয়েন্ট অব অর্ডার ফর্মুলেট করেই বলব।’

পরিশেষে তিনি ডেপুটি স্পিকারকে সংসদ পরিচালনায় বিধি অনুসরণের অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনি বিধি মোতাবেক এগিয়ে যান। আমি আপনাকে অনুরোধ করব, আপনি যেভাবে ‘অর্ডার অব দ্য ডে’ পরিচালনা করতে চাচ্ছেন, দয়া করে সেভাবেই যান, যাতে অন্য সদস্যদের অধিকারও রক্ষিত হয়।’