ঈদের ছুটি শেষে খুবিতে ক্লাশ শুরু
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আজ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলেছে। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘ প্রায় ৪০ দিনের ছুটি শেষে আজ খুবির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হলো।