রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশিত: ২১:২৮, ২৯ মার্চ ২০২৬

ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে।

তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য কোনো তহবিল নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ এবং সিরিঞ্জ কেনার জন্যও যথেষ্ট টাকা নেই।’

জাতীয় সংসদে আজ জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) অনুযায়ী, গাইবান্ধা-৪ আসনের সরকার দলীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালটি ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময়। যে ধরনের দুর্নীতি হয়েছে, তাতে চলমান প্রকল্পগুলোতে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ২৫০ শয্যার হাসপাতালগুলোর নির্মাণ কাজে লুটপাট হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, পরবর্তী বাজেটের পর সরকার সীমিত সম্পদের মধ্যে ধাপে ধাপে সব উপজেলার জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য যা প্রয়োজন তা করবে।