সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

জাতীয়

মামুনুল হককে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবলীগ নেতা আটক

 প্রকাশিত: ০৯:৩৫, ৫ এপ্রিল ২০২১

মামুনুল হককে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবলীগ নেতা আটক


হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর ছবি সংবলিত আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করায় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।তার নাম এমাদ আহমেদ জয়।

রোববার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে।

এমাদ উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

শনিবার বিকালে কথিত এক নারীর ছবির সঙ্গে হেফাজত নেতা ও প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য জুড়ে এমাদ তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে রোববার দুপুর পৌনে ২টার দিকে পুলিশ উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়ক থেকে এমাদকে আটক করে থানায় নিয়ে যায়।

 গণবিশৃংখলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে (যুবলীগ নেতা) আটক করে আপাতত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

অনলাইন নিউজ পোর্টাল